জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগে কারাগারে বন্দি অবস্থায় সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ইমরান। তার জের ধরেই সেনাবাহিনীর পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।—খবর এনডিটিভির।
শুক্রবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায়ও ইমরান খান বিভিন্ন লোকের সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য ছড়াচ্ছেন, যা দেশের ভেতরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।
তিনি সরাসরি নাম উল্লেখ না করেই ইমরানকে ‘আত্মকেন্দ্রিক’ বলে মন্তব্য করেন। বলেন,
“তার ভাবনা হলো— যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কিছুই টিকে থাকতে পারবে না।”
তার দাবি, ইমরানের সঙ্গে যারা সাক্ষাৎ করতে যাচ্ছেন, তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বিষ ছড়ানোর’ কাজে ব্যবহার করা হচ্ছে।
এর দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কর্মকাণ্ডে তার ভাই ‘ক্ষুব্ধ’।
সেনাবাহিনীর ওই ব্রিফিংয়ের তীব্র সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেন,
“এই ব্রিফিংয়ের লক্ষ্য হলো ইমরান খান ও পিটিআইকে উসকানি দেওয়া। এর মাধ্যমে তারা পিটিআই নেতাকর্মীদের ওপর চলমান ধরপাকড়কে বৈধতা দিতে এবং কারাবন্দি ইমরানের ওপর মানসিক চাপ বাড়াতে চায়।”
উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে না পারায় সমালোচনা ও পিটিআইয়ের বিক্ষোভের ডাক বাড়ে। পরে চাপের মুখে তার বোন উজমা খানকে দেখা করার অনুমতি দেয় প্রশাসন।