জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে শোকজ ছাড়াই তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না কমিশন। এক্ষেত্রে আমরা কোনো শোকজ করবো না। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।”
দেশে যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার—ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।”
পোস্টারবিহীন নির্বাচন
এবারের নির্বাচনে পোস্টার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে কঠোর হবো। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যা যা দরকার—সব করা হবে।”
আইনশৃঙ্খলা ও মনিটরিং সেল
ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের একটি মনিটরিং সেল কাজ করবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, “এই সেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যেকোনো মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আমরা আশা করি এবারের নির্বাচন হবে সর্বোত্তম নির্বাচন।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।