সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন ৮৬ হাজার ছাড়াল: সব দেশের প্রবাসীদের জন্য অ্যাপ উন্মুক্ত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ২১৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৭৯১ জন।

২৯ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ 

পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন ৮৬ হাজার ছাড়াল: সব দেশের প্রবাসীদের জন্য অ্যাপ উন্মুক্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ২১৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৭৯১ জন।দেশভিত্তিক নিবন্ধনে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। 

ইসি জানিয়েছে, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশে অবস্থানরত প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন—নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপে প্রয়োজনীয় তথ্য আপলোড করেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

প্রবাসীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

অ্যাপের মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে ভোটারকে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর, প্রয়োজনীয় পরিচয়পত্র এবং বিদেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, যাতে ব্যালট পেপার নিশ্চিন্তে পৌঁছে যায়।