জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৭ নভেম্বর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ
হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে লড়ছেন আরও ৪৫ জন, আর নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই-পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক টাওয়ারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এখনও বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে দমকল বিভাগ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাহী প্রধান জন লি জানিয়েছেন, আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং তিনটি ভবনে আর দৃশ্যমান শিখা নেই।
দমকল বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের একজন দমকল সদস্যও রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ৩১ তলা ভবনগুলোর ভেতরে ও বাইরে অভিযানে নেমেছেন ফায়ার সার্ভিসের ৮০০-রও বেশি সদস্য। আগুন নেভাতে গিয়ে একাধিক দমকলকর্মী আহত হয়েছেন।
ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ব্লকে রয়েছে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট। ১৯৮৩ সালে নির্মিত এই ভবনগুলোতে সম্প্রতি সংস্কার কাজ চলছিল। বাইরের দিকে বাঁশ ও নেট দিয়ে ঘেরা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা। ভিডিও ফুটেজেও দেখা যায়, কয়েকটি ব্লকের নিচ থেকে ওপর পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে।
এটি হংকংয়ের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘পাঁচ-স্তরের’ অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। আগুন লাগার ৪০ মিনিটের মধ্যেই এর মাত্রা চার বলে জানানো হলেও স্বল্প সময়েই তা পাঁচে উন্নীত হয়। প্রায় ১৭ বছর পর হংকংয়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গেল।
প্রকাশিত ভিডিওগুলোর ফুটেজে দেখা যায়, বহুতল ভবনগুলো দাউদাউ করে জ্বলছে, জানালা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকল কর্মীরা উঁচু মই ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।