শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ এ দল, ফাইনালে পাকিস্তান শাহিনসের মুখোমুখি আজ


সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল। টসে জিতে ফিল্ডিং নেওয়া আকবর আলিদের আজকের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

২৩ নভেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ এ দল, ফাইনালে পাকিস্তান শাহিনসের মুখোমুখি আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাইজিং স্টার এশিয়া কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ভারত এ দলকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে আকবর আলীরা।

ফাইনাল ম্যাচে টস ভাগ্যও সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সেমিফাইনালের একাদশে থাকা আবু হায়দার রনি ও জাওয়াদ আবরারকে বাদ দিয়ে দলে ফিরেছেন মৃত্যুঞ্জয় চৌধুরি ও মাহফুজুর রহমান রাব্বি। দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।