বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যক্তি


২২ নভেম্বর ২০২৫, ৫:২০ অপরাহ্ণ 

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (২২,নভেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া  উপজেলার বালিয়াতলী ইউপির কোম্পানি পাড়া গ্রামে কৃষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় হাওলাদার ওই গ্রামের দুলাল হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান  সকালে নিজ বাড়ির সামনে রাস্তার ধারে একটি রেইনট্রি গাছে ডাল কাটতে ওঠেন হৃদয়। তবে ওই গাছের সঙ্গে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্ত ছিল। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতার কবলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে ঝুলে পড়ে হৃদয়। পরে স্বজনরা তাকে গাছ থেকে রশি বেঁধে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হৃদয়ের মৃত্যুতে তার পরিবার,আত্মীয়স্বজন, এলাকাজুড়ে শোকের মাতম চলছে।