মিরাজের সেঞ্চুরির পরও ৫৪ রানে অলআউট বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হাওলাদার ওই এলাকার দুলাল হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে থাকা একটি রেইনট্রি গাছের শুকনো ডাল কাটতে গাছে ওঠেন হৃদয়। তবে গাছটির পাশ দিয়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন যাওয়ার কারণে ঝুঁকি ছিল। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎলাইনের সংস্পর্শে এসে হৃদয় ঝটকা খেয়ে গাছেই ঝুলে পড়ে।
পরে স্বজনরা রশি বেঁধে তাকে নিচে নামিয়ে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন সরিয়ে নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।