সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

‘ঐতিহাসিক নির্বাচনের পথে বাংলাদেশ’ - অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন জাতির জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

১২ নভেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ 

‘ঐতিহাসিক নির্বাচনের পথে বাংলাদেশ’ -  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ধারাবাহিকতায় দেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিনিধিদলকে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

রোহিঙ্গা ইস্যুতে কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, হাজারো শিশু জন্ম নিচ্ছে, কিন্তু তাদের কোনো নাগরিকত্ব বা ভবিষ্যৎ স্পষ্ট নয়। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।”

প্রতিনিধিদলের নেতা সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, রোহিঙ্গা সংকট একটি গুরুতর মানবিক ইস্যু। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা নেওয়া। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং কানাডার অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ (লিবারেল), সামির জুবেরি—বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব; মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও; মাসুম মাহবুব, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও; আহমদ আতিয়া, জেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও; এবং উসামা খান, ইসলামিক রিলিফ কানাডার সিইও।