জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ নভেম্বর ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ণ
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ‘ফাং-ওং’। ঝড়ে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ফাং-ওং। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসা (PAGASA) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে লুজন দ্বীপের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানে টাইফুনটি। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে উপকূলীয় জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়।
অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলের বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে।
দুর্যোগের আগেই অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দরও।
‘ফাং-ওং’, যা স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত, বর্তমানে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মধ্যে এটি তাইওয়ান প্রণালির দিকে এগিয়ে যাবে এবং বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে দুর্বল হয়ে পড়তে পারে।
এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন ‘কালমেইগি’, যাতে ২০০ জনের বেশি প্রাণহানি ঘটে এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন। পরপর দুইটি টাইফুনে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপরাষ্ট্রটি।