ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৯ নভেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ বিকেল ৩টায় সংস্থার সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মেজর জেনারেল (অব.) আজিজুল ইসলাম বলেন,
"আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিতে। ১০০ কোটি টাকার দেনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা ধীরে ধীরে পরিশোধও হচ্ছে। কিন্তু সিন্ডিকেট ও বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপের কারণে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য বোর্ড ইয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।
গত মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। তিনি ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। ১৯৯৯ সালে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি আর্মড ফোর্সেস পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন।
তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।