বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৯ নভেম্বর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশনে রয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান। অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে গতকাল শনিবার। এ সময় তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে বলে জানা গেছে। তবু দাবিতে অনড় রয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, “আমরা গণমানুষের দল। দল নিবন্ধনের জন্য সব শর্ত পূরণ করেও তালিকায় নাম পেলাম না। এটা অন্যায়।” তিনি আরও জানান, “ইসির একজন যুগ্ম সচিব এসে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।”
তিনি অভিযোগ করেন, “ইসির নিবন্ধন পাওয়া ‘আম জনগণ পার্টি’ আসলে ডেসটিনির দল। রফিফুল আমীন ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। মুক্তি পেয়ে এখন দল গঠন করেছেন নিজের সম্পদ রক্ষার জন্য। তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।”
দলের নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। এ ঘটনায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।