ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৮ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি দল শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন।
বিকাল ৩টার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের কর্মসূচি নিয়ে শাহবাগ থানার সামনে জড়ো হন। একপর্যায়ে বিকাল ৪টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
পুলিশ তাদের বাধা দিলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা তা অমান্য করেন বলে জানিয়েছে পুলিশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ এ ব্যবস্থা নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছে।