রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
৭ নভেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ণ
বাইরের ফাস্টফুডের মতো মচমচে ও মজাদার চিকেন নাগেটস এখন সহজেই তৈরি করা যায় ঘরেই। বিকেলের নাস্তা বা শিশুদের টিফিনে রাখতে পারেন এই জনপ্রিয় খাবারটি। চলুন দেখে নিই ঘরোয়া উপকরণে নাগেটস তৈরির সহজ রেসিপি—
উপকরণ:
মুরগির কিমা – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
লবণ – পরিমাণমতো
ডিম – ২টি
ময়দা – আধা কাপ
ব্রেডক্রাম্ব – ১ কাপ
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালি:
১. একটি বড় বাটিতে মুরগির কিমার সঙ্গে পেঁয়াজ, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ ও একটি ডিম মিশিয়ে নিন।
২. মিশ্রণটি থেকে ছোট ছোট নাগেটস আকৃতির টুকরা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখুন।
৩. এরপর প্রতিটি টুকরাকে ময়দায় গড়িয়ে, ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে মুড়ে নিন।
৪. মাঝারি আঁচে গরম তেলে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
৫. টিস্যু পেপারে তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন।
পরিবেশন:
গরম গরম নাগেটস পরিবেশন করুন টমেটো সস বা মায়োনিজের সঙ্গে।
পরামর্শ:
নাগেটসগুলো একসঙ্গে বেশি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ইচ্ছে হলেই বের করে ভেজে নিতে পারবেন মুহূর্তেই।