জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ নভেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচজন ডেঙ্গুতে মারা গেছেন। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১০ জনের।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জন। একই সময়ে ৭৬ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৩৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭১ জন, ঢাকা বিভাগের বাইরে ১৮৮ জন, বরিশাল ১৩৪ জন, চট্টগ্রাম ১০৩ জন, খুলনা ৫৫ জন, ময়মনসিংহ ৬৬ জন, রাজশাহী ৭৯ জন, রংপুর ৩৩ জন এবং সিলেট ৫ জন।
তথ্যগুলো পূর্ববর্তী বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালে মোট হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে হাসপাতাল ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।