জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ নভেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আবারও শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মারার ঘটনায় মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা দিয়েছে সুয়ারেজকে। ফলে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিল এসসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
ঘটনাটি ঘটে ১ নভেম্বর, ন্যাশভিলের জিওডিস পার্কে। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নাজারের প্রতি বাজে আচরণ করেন সুয়ারেজ। মাঠের রেফারি তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও পরবর্তীতে ভিডিও পর্যালোচনার ভিত্তিতে এমএলএস সুয়ারেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এমএলএস এক বিবৃতিতে জানায়, “ইন্টার মায়ামির খেলোয়াড় লুইস সুয়ারেজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে (পরিমাণ প্রকাশ করা হয়নি)। ১ নভেম্বরের ম্যাচে তার আচরণ শৃঙ্খলাবহির্ভূত ছিল।”
এটি ২০২৫ সালে সুয়ারেজের দ্বিতীয় নিষেধাজ্ঞা। এর আগে সেপ্টেম্বরে লিগ কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক কর্মীকে থুতু দেওয়ার ঘটনায় তিনি তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। কামড় দেওয়া ও বিতর্কিত আচরণের কারণে এর আগেও তিন দফায় নিষেধাজ্ঞায় পড়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
সুয়ারেজের নিষেধাজ্ঞা মেনে নিয়েও ইন্টার মায়ামি এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে: “আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে মাঠের রেফারি ও ভিএআরের পর্যালোচনা শেষে নেয়া সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন ভবিষ্যতে এক ধরনের দৃষ্টান্ত তৈরি করতে পারে। আমরা আশা করি, ভবিষ্যতের সব ম্যাচে একই মানদণ্ড প্রয়োগ করা হবে।”
প্লে-অফের তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা। প্রথম ম্যাচে ন্যাশভিলকে ৩-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের পরাজয় বরণ করে ইন্টার মায়ামি। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও নির্ধারণী ম্যাচেই নির্ধারিত হবে পরবর্তী রাউন্ডে কারা উঠবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না দলের অন্যতম প্রধান আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজ।