জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। উদ্ধার তৎপরতা সম্পন্ন হওয়ায় অভিযান সমাপ্তিরও ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার গভীর রাতে ৬.৩ মাত্রার এই ভূমিকম্প মূলত বালখ ও সামাঙ্গান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে—এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান। তিনি জানান, আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কামুক্ত।
উদ্ধার কার্যক্রম শেষ, চলছে পুনর্গঠন কাজ ।
আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সব সংস্থার দ্রুত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সামাঙ্গান প্রদেশের খোলম জেলা, যা মাজার-ই-শরিফ শহরের নিকটে অবস্থিত। স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, প্রবল বৃষ্টির মধ্যেও বাসিন্দারা ভগ্নস্তূপ সরিয়ে ঘরবাড়ি পুনর্নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎলাইন মেরামতের কাজ অব্যাহত রয়েছে।