ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৪ আগস্ট ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
খাবারে কিছুটা বাড়তি স্বাদ পেতে ঘি’য়ের জুড়ি নেই। আবার শরীর-স্বাস্থ্য ভালো রাখতেও ঘি অনেকটা উপকারী। যে কারণে খাদ্যতালিকায় কেউ কেউ নিয়মিত ঘি রাখেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ঘি খেলে শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-
প্রতিদিন ঘি খাওয়ার ফলে ওজন বেড়ে যাবে। আর ওজন বাড়লে শরীরে অন্যান্য জটিলতা দেখা দিবে।
একাধারে অনেকদিন ধরে ঘি খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। এর ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যে প্রভাব ফেলে। স্বাভাবিকের থেকে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিবে।
ঘি- এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেকটাই বেশি থাকে। এ কারণে ঘি খাওয়া বেশি হলে হৃদরোগ, স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে। হার্টের অন্যান্য অসুখও হতে পারে। এছাড়া প্রতিদিন ঘি খাওয়ার ফলে সরাসরি প্রভাব পড়ে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে।
তাই প্রতিদিন ঘি খাওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে খাওয়াই ভালো।