শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু শনাক্ত ৬, মোট আক্রান্ত ২৯৯


২১ আগস্ট ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ 

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু শনাক্ত ৬, মোট আক্রান্ত ২৯৯
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নরসিংদী সিভিল সার্জন অফিস জানায়, শনাক্ত হওয়া নতুন রোগীদের সবাইকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় ১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে জেলা হাসপাতালের ৯ জন, সদর হাসপাতালের ১ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদী জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জমে থাকা পানি অপসারণ করার আহ্বান জানানো হয়েছে।