সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
বিশ্ববিদ্যালয়

বেরোবিতে অনশনের ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২ শিক্ষার্থী রমেকে ভর্তি


বেরোবিতে অনশনের ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২ শিক্ষার্থী রমেকে ভর্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ।

শিক্ষার্থীরা জানান, অনশনের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর জয়ের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। এতে তিনি ও মাহিদ অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়।

এদিকে দাবিদাওয়া পূরণ না হওয়ায় সোমবার দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুততম সময়ে ছাত্র সংসদকে বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।

উল্লেখ্য, গত রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেন। উপাচার্য ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের কাছে ১০ দিনের সময় চাইলেও, তারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।