বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৮ জুলাই ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটো অটোরিকশা মালিক শ্রমক ইউনিয়নের ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটি চৌমুহনী থেকে আরম্ভ করে তিন লাখপির, ধরখার, তন্তর, সহ বিভিন্ন জায়গা শ্রমিক মালিক উভয়পক্ষ খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে কর্মবিরতি পালন করছে।
এ কর্মবিরতি চলাকালীন সময়ে তাদের নেতৃবৃন্দর সাথে কথা হয় আমাদের। ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিন মালিক সমিতির সাধারণ সম্পাদক কারী আব্দুল্লাহ এর সাথে। তার কাছে প্রশ্ন ছিল তাদের এই অনাকাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটো রিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি কেন। তিনি জানিয়েছেন তাদের কিছু সিএনজি প্রশাসন আটক করেছে। কেন আটক করেছে জানতে চাইলে তিনি জানান আমাদের অনেকগুলি সিএনজি কাগজপত্র মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেস ফেল। আমরা এই সিএনজি গুলি ছেড়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছি। আমরা বলেছি আমাদের সিএনজি গুলি ছেড়ে দিলে আমরা পর্যায়ক্রমে কাগজপত্র করে নেব কিন্তু প্রশাসন আমাদের আবদার রাখেনি।
এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সাথে তিনি জানিয়েছেন সরকারি রাস্তায় চলাচলকারী যে কোন যানবাহনের জন্য তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রোড পারমিট ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স এটি আবশ্যকীয়। কিন্তু সিএনজি চালিত অটো রিক্সা মালিক শ্রমিক তারা এটি কেউ মানছেন না। এবং তারা তাদের গাড়ির কাগজপত্র বিহীন চলাচলের জন্য পারমিশন চেয়েছেন যা আইনের সম্পূর্ণ বহির্ভূত। আমরা তাদেরকে বলেছি আপনাদের গাড়ির কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসেন আমরা আপনাদের গাড়ি ছেড়ে দিব। কিন্তু মালিক শ্রমিক এটি মানতে রাজি নয় তাদের দাবির সাথে একমত পোষণ না হলে তারা কর্ম বিরতিতে যায়।
পুলিশ সুপারের কাছে প্রশ্ন ছিল তাহলে তারা যে পুলিশের বিরুদ্ধে হয়রানির স্লোগান দিচ্ছে এই বিষয়টির আপনি অবগত আছেন কিনা এ বিষয়ে পুলিশ সুপার এইটিরও উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন আমার কোন পুলিশ অফিসার কোনো পুলিশ সদস্য অন্যায় ভাবে কাউকে হয়রানি করলে আমার কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য আমি তাদেরকে বলেছি।কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য মালিক শ্রমিক ইউনিয়নের কোন নেতাকর্মীর লিখিত কোন অভিযোগ আমি পাইনি বিদায় তাদের দাবিটির সাথে আমরা একমত নই। আমি বারবার বলেছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আমার কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাকে অবহিত করুন আমি তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেব। কিন্তু এটি তারা না করে কর্মবিরোধীতে গিয়েছেন আমরা তাদের সাথে বসে বিষয়টি সুরাহার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে।