শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে বন বিভাগের ২৫ হাজার চারা উৎপাদন, ৬ মাসে বিক্রি সাড়ে ৬ হাজার


৩ জুলাই ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ 

নরসিংদীতে বন বিভাগের ২৫ হাজার চারা উৎপাদন, ৬ মাসে বিক্রি সাড়ে ৬ হাজার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৪-২৫ অর্থবছরে নরসিংদী জেলা বন বিভাগের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে ২৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বিক্রি হয়েছে ৬ হাজার ৫০১টি চারা, প্রতিটি ৯ টাকা করে।

বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে বিক্রি হয় ৩৪০টি চারা, ফেব্রুয়ারি ও মার্চে বিক্রি ছিল শূন্য, এপ্রিলে ২ হাজার ২৫০টি, মে মাসে ২ হাজার ৭০০টি এবং জুন মাসে বিক্রি হয় ১ হাজার ২১১টি চারা।

নরসিংদী জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হায়দার হোসেন জানান, বর্তমানে বর্ষাকাল চলছে, যা গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের উৎপাদিত চারা মাত্র ৯ টাকা দরে যে কেউ সংগ্রহ করতে পারবেন। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ২০২৪ সালে নরসিংদী জেলার ৪৫টি করাত কল পরিচালনার লাইসেন্স প্রদান করা হয়েছে। যারা এখনো লাইসেন্স গ্রহণ করেননি, তাদের প্রতি আহ্বান—বিধি অনুযায়ী আবেদন করে লাইসেন্স নিন। বন বিভাগ প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।