প্রশাসনিক রদবদল • ডিএমপিতে তিন এসির পদায়ন, নতুন দায়িত্ব পেলেন যারা
২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ।
এ ছাড়া পুলিশের অভিযানে ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।