রাজধানীতে অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩
২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন লঙ্ঘনের দায়ে ৭৩৩ টি গাড়ি ডাম্পিং এবং ৪৩৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৪৫৮ টি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৯০ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩৮৫ টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩২০ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১২ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৭ টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৯৩ টি মামলা করা হয়েছে।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা, ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগরীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।