শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আইন লঙ্ঘন •

ডিএমপির ট্রাফিক অভিযানে এক দিনে ২৮১৩ মামলা


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৬৯৮ টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭ টি গাড়ি রেকার করা হয়। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৭৭০ টি মামলা হয়েছে গুলশানে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমপি।

১৫ অক্টোবর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ 

ডিএমপির ট্রাফিক অভিযানে এক দিনে ২৮১৩ মামলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৮ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৬৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে মোট ৭৭০ টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মতিঝিল বিভাগে ৪২৩ টি, উত্তরা বিভাগে ৪০৬ টি, ওয়ারী বিভাগে ৩৯৫ টি, মিরপুর বিভাগে ৩৫৭ টি, তেজগাঁও বিভাগে ১৭১ টি, লালবাগ বিভাগে ১৫৬ টি এবং রমনা বিভাগে ১৩৫ টি মামলা হয়েছে।

যানবাহনের ধরন অনুযায়ী, গুলশান বিভাগে ৫৪ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৭৫ টি সিএনজি ও ২৬৬ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ২৩ টি বাস, তিনটি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি ও ২১৫ টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া উত্তরা বিভাগে ৩৯ টি বাস, ১২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ৩৩ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৪৯ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মিরপুর বিভাগে ২২ টি বাস, ১৫ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১৭৬ টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

অন্যদিকে, লালবাগ বিভাগে ১০ টি বাস, ১৮ টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। রমনা বিভাগে ১১ টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।