বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব


সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে সরকার। নতুন ব্যবস্থায় কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

৭ অক্টোবর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ 

দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে সরকার। নতুন ব্যবস্থায় কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৬ অক্টোবর) নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, দক্ষ বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

সৌদি সরকারের নতুন ব্যবস্থায় যোগ্য বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কর্মীর কাজের ভিসা সম্পন্ন হওয়ার অপেক্ষায় আটকে থাকবে না। অর্থাৎ, কর্মীর ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়া চলমান থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করা সাপেক্ষে পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে প্রবেশের ব্যবস্থা করা যাবে। তবে এ সুবিধা পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট সব শর্ত পূরণ করতে হবে। নতুন এই উদ্যোগ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা সঙ্গে নিতে পারবেন- স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান, অবিবাহিত মেয়েসন্তান। পরিবারের এসব সদস্যের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সৌদি আরবের প্রচলিত আইন ও অভিবাসন বিধি অনুসরণ করতে হবে। সরকারের ধারণা, নতুন ব্যবস্থার ফলে দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে বসবাসের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা।

বিশেষ করে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের আকৃষ্ট ও ধরে রাখার ক্ষেত্রে পরিবার নিয়ে বসবাসের সুযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নিয়মের ফলে কর্মীদের পরিবারের সদস্যদের সৌদি আরবে যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত ব্যবস্থার মাধ্যমে ভিসা ও বসবাসের আনুষ্ঠানিকতাও সহজ করার লক্ষ্য নিয়েছে সৌদি সরকার।