বাহাদুরি নয়, বাস্তবতা • ট্রল নিয়ে মুখ খুললেন ওমর সানী, জানালেন নিজের অবস্থান।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
বৃষ্টির আশঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগই পেল না বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচটি কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। টসের নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই ম্যাচ বাতিলের খবর জানানো হয়।
শুধু বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচই নয়, বৃষ্টির প্রভাব পড়েছে এশিয়ান গেমসের ক্রিকেটের অন্য ম্যাচ গুলোতেও। একই দিনে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালটিও কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়। এ নিয়ে টানা ছয়টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলো। এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি।
তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের জন্য পরিস্থিতি হতাশার নয়। বরং মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিটন দাসের দল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকায় মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
তবে টুর্নামেন্টে একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার সুযোগ থাকবে না। সে ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানই ফাইনালের টিকিট পাবে।
ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামার আগে আবহাওয়ার দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে লিটনদের। মাঠে গড়ালে ব্যাট-বলের লড়াইয়ে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ থাকবে বাংলাদেশের। কিন্তু বৃষ্টি আবারও বাধা হয়ে দাঁড়ালে ফল নির্ধারণ হতে পারে র্যাঙ্কিংয়ের হিসাবেই।