বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম বা এর উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৬৯ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ফলে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়লেও বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।