হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণ: ২ সেনাসদস্য নিহত, আহত ১
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে। গভীর এই উৎপত্তিস্থলের কারণে ভূমিকম্পটির প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের কম্পন জাভা দ্বীপের আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ফলে শক্তিশালী ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরবর্তী কম্পনের বিষয়েও সতর্ক থাকে দেশটির কর্তৃপক্ষ।