হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণ: ২ সেনাসদস্য নিহত, আহত ১
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিআরটিএর কাফরুল কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
আনসারের ডিএমএ পশ্চিম জোনের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।
এরপর টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেন।
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে মো. সুমন শেখ, মো. রাজন মিয়া ও মো. মহসিন আহমেদকে এক মাস করে, ইমরান হোসেনকে দুই মাস এবং জামাল হোসেন ও মো. সজিবকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আটক অপর তিনজনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। কারাদণ্ডপ্রাপ্ত ছয়জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে পিসি মো. খোরশেদ আলমের সঙ্গে এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য নয়ন চন্দ্র, মো. রোকনুজ্জামান, মো. রাকিব মিয়া ও মো. শাহ ইমরান দায়িত্ব পালন করেন।
ডিএমএ পশ্চিম জোনের প্রতিবেদনে বলা হয়, আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের কার্যক্রম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।