এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার
১২ আগস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, বুধবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ শুরু হবে আর্কটিক অঞ্চল থেকে। এরপর গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড অতিক্রম করে গ্রহণের পূর্ণগ্রাসের পথ পৌঁছাবে স্পেন পর্যন্ত। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে।
এ ছাড়া লন্ডন, প্যারিসসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চল, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে সূর্যগ্রহণের আংশিক দৃশ্য দেখা যাবে।
তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এ সূর্যগ্রহণের দৃশ্যমান সীমানার বাইরে রয়েছে। ফলে বুধবার দেশের কোনো অঞ্চল থেকেই সূর্যগ্রহণ দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। তবে সেটিও হবে আংশিক সূর্যগ্রহণ। ওই দিন ঢাকার আকাশে গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে সূর্যের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ অংশ চাঁদের আড়ালে থাকবে। স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিটে ঢাকায় গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা রয়েছে।
আগামী দুই দশকে ঢাকা থেকে আরও কয়েকটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে ২০৩৪ সালের ২০ মার্চের সূর্যগ্রহণটি তুলনামূলকভাবে বেশি উল্লেখযোগ্য। সেদিন ঢাকার আকাশে সূর্যের প্রায় ৫৮ শতাংশ অংশ চাঁদের আড়ালে চলে যাবে।
এ ছাড়া ২০৩১ সালের সূর্যগ্রহণে প্রায় ৪২ শতাংশ, ২০৩৫ সালে ৪৩ শতাংশ এবং ২০৪২ সালে প্রায় ৪৫ শতাংশ সূর্য চাঁদের আড়ালে ঢেকে যেতে দেখা যাবে।
১২ আগস্টের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে বাংলাদেশিদের এ ধরনের মহাজাগতিক দৃশ্য দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছরের আগস্ট পর্যন্ত।