এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হবে। এ সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।
তিনি জানান, প্রতিটি ব্যালট পেপারে দুটি অংশ থাকবে - মুড়ি অংশ ও মূল ব্যালট। মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জন্য নির্ধারিত ঘর থাকবে।
মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে ফাঁকা জায়গা থাকবে। সেখানে সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটারদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা যেকোনো একটি বাক্সে তাদের ব্যালট দিতে পারবেন।
ইসি সচিব বলেন, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই অধিবেশন কক্ষের ভেতরে ব্যালট বাক্সগুলোর সামনেই ভোট গণনা শুরু হবে। প্রাথমিকভাবে নির্ধারিত চার বা পাঁচ সদস্যের একটি ব্যালট গণনা দল ব্যালট পেপার বাছাই ও গণনার কাজ সম্পন্ন করবে।
তিনি আরও জানান, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সবার সামনে ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে এসে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
আখতার আহমেদ জানান, অধিবেশন কক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনার কার্যক্রম সরাসরি সম্প্রচারের (লাইভ টেলিকাস্ট) ব্যবস্থা থাকবে। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানও রাখা হবে।