কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? : স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
লতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
প্রথমে পুনঃনিরীক্ষণের পোর্টালে গিয়ে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের পর চূড়ান্ত ফলাফল পরিবর্তিত হলে তা ওই মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর স্ক্রিনে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলো পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিকাশ, নগদ ও সোনালী সেবাসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে। ফি পরিশোধের পর পুনরায় আবেদনে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি জমা দেওয়ার পর আবেদনে আর কোনো পরিবর্তন আনা যাবে না। একই সঙ্গে পুনঃনিরীক্ষণ ফি হিসেবে কাটা টাকা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল হলে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে তা সংশোধন করা যাবে। এ ছাড়া ফি পরিশোধের পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়া অনুসরণ করে একই মোবাইল নম্বর ব্যবহার করে নতুন বিষয় যুক্ত করতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলো স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত ই-পোর্টাল ছাড়া কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। তাই পুনঃনিরীক্ষণের আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।