রবিবার, ৫ জুলাই, ২০২৬

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আজ রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার নিজস্ব বাসভবনে অত্যন্ত সাধারণ ও ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

৫ জুলাই ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ 

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আজ রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার নিজস্ব বাসভবনে অত্যন্ত সাধারণ ও ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনিভাবে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করার পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই নবদম্পতি তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

বলিউডের অন্যান্য তারকাদের মতো কোনো বিলাসবহুল রিসোর্ট বা জমকালো আয়োজন ছিল না আমিরের বিয়েতে। বান্দ্রার পালি হিলসে আমিরের নিজস্ব বাসভবনেই বসেছিল বিয়ের আসর। সম্পূর্ণ বাহুল্যতা বর্জিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১০০ থেকে ১৫০ জন বিশেষ অতিথি। অফ-হোয়াইট রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন বর-কনে দুজনেই। বিয়ের পর পাপারাজ্জিদের সামনে এসে হাত জোড় করে শুভেচ্ছার জবাব দেন ৬১ বছর বয়সী এই সুপারস্টার।

এই বিয়ের অন্যতম সুন্দর দিক ছিল দুই পরিবারের মেলবন্ধন। অনুষ্ঠানে আমিরের আগের দুটি সংসারের তিন সন্তান- জুনায়েদ, ইরা ও আজাদ যেমন উপস্থিত ছিলেন, তেমনি গৌরীর আগের সংসারের ৬ বছর বয়সী পুত্রসন্তান কুইনও মায়ের নতুন পথচলায় পাশে ছিল।

আমির খান ও পেশায় ওয়েলনেস কোচ গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। তবে দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে পরিবারের মাধ্যমে তাদের আবারও যোগাযোগ হয় এবং তা ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে সবার সামনে নিজের 'পার্টনার' হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির।

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত (১৯৮৬-২০০২) এবং কিরণ রাওয়ের (২০০৫-২০২১) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। বিচ্ছেদ হলেও দুই সাবেক স্ত্রীর সঙ্গেই আমিরের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জমকালো উৎসবের চেয়ে আপনজনদের নিয়ে এমন সরল ও আন্তরিক আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে।