ভিনি দাপটে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল
২৭ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ জন। অন্যদিকে, রোগটির তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬১৫ জন। সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে সর্বোচ্চ চারজনই মারা গেছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং ল্যাব টেস্টে ৪৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ ধরা পড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৫৯৪ জনের শরীরে। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও একের পর এক শিশুর প্রাণহানিতে বর্তমানে পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।