কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী
৮ জুন ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ তৈরি হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। বিশ্বকাপ ফুটবলের ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বিটিভির উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার (৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হলে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই দিন সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভাতেও এই ক্রয় প্রস্তাবটি বিশদ পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন লাভ করে।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ বা সর্বমাধ্যম স্বত্ব কিনতে বাংলাদেশের মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। কোনো ধরনের তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী এজেন্সি ছাড়াই সরাসরি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে এই স্বত্ব কেনা হচ্ছে।
‘অল মিডিয়া রাইটস’ পাওয়ার ফলে বিটিভি কেবল তার মূল স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল চ্যানেলেই নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওটিটি অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে। এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ সম্প্রচারের প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পথ পুরোপুরি উন্মুক্ত হলো। এর ফলে দেশব্যাপী কোটি কোটি ফুটবল অনুরাগী কোনো ধরনের বাড়তি জটিলতা ছাড়াই ঘরে বসে এবং মোবাইল ডিভাইসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।