শুক্রবার, ১৫ মে, ২০২৬

কলাপাড়ায় খালের পাড়ে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


পটুয়াখালীর কলাপাড়ায় রহমতপুর খাল দখলমুক্ত করতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামদি ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন সাদেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের ভেতরে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও খালের জমি পুনরুদ্ধারে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কলাপাড়ায় খালের পাড়ে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

 কলাপাড়ায় রহমতপুর খালের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজলো নির্বাহী অফিসার কাউছার হামদি ও সহকারী কমশিনার (ভূমি) ইয়াসমিন সাদেক এর নেতৃত্বে যৌথ ভাবে এ অভিযান শুরু করা হয়। 

এ সময় পৌর শহরের এতিমখানা কালর্ভাট এলাকা এবং রহমতপুর অংশে খালের মধ্যে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়। এর আগে খালের মধ্য থেকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য পৌরসভা থেকে মাইকিং করা হলেও দখলদাররা সরিয়ে নেয়নি। খালের জমি পুনরুদ্ধার এবং পানি প্রবাহিত হওয়ার জন্য স্থাপনা অপসারণ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, খালের জমি দখল করে বিভিন্ন ব্যক্তি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছিলেন। র্দীঘদিন পর প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশর্কমী ও পৌরবাসী। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ উচ্ছদে অভিযানের প্রতি সমর্থন জানাতে ঘটনাস্থলে উপস্থতি হন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামদি বলনে, “রহমতপুর খালের সব ধরনের অবৈধ দখল উচ্ছদে করা হবে। স্থাপনা অপসারণের পর সরকারি নিদর্শেনা অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”