বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৯ মে ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করেছে।
বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও আজান আওয়াইস। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে তারা গড়ে তোলেন ১০৬ রানের উদ্বোধনী জুটি। দলীয় ১০৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল-হক ৭২ বলে ৬টি চারের সাহায্যে ৪৬ রান করে আউট হন। তবে তার বিদায়ের পরও রান তোলার গতি ধরে রাখেন তরুণ ব্যাটাররা।
দ্বিতীয় উইকেটে আজান আওয়াইসকে সঙ্গ দেন আরেক অভিষিক্ত ক্রিকেটার আব্দুল্লাহ ফজল। দুজন মিলে গড়ে তুলেছেন ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে নজর কাড়ছেন তারা।
দিন শেষে আজান আওয়াইস ১৩৩ বলে ১২টি চারের সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। সেঞ্চুরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন এই তরুণ ব্যাটার। অন্যদিকে আব্দুল্লাহ ফজল ৭৮ বলে ৬টি চারের সাহায্যে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এখনও বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে। তবে যেভাবে সফরকারীরা ব্যাট করছে, তাতে তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে।