অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ মে ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন একটি সিটি করপোরেশন এবং পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
নিকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে এটি দেশের ১৩তম সিটি করপোরেশনে পরিণত হলো। এছাড়া নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’ উপজেলা, চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
বর্তমানে দেশের ৮টি বিভাগের অধীনে মোট ১২টি সিটি করপোরেশন রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩-তে।
বর্তমান সিটি করপোরেশনগুলো হলো- ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন।
সরকারি তথ্যমতে, বর্তমানে দেশে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে দেশের ৬৪টি জেলার মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন করা হয়। এর আগে সর্বশেষ ডাসার উপজেলা, ঈদগাঁও উপজেলা এবং মধ্যনগর উপজেলা নতুন উপজেলা হিসেবে গঠিত হয়েছিল।