২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
৭ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ। এর আগে গত এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এছাড়া গত ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।