অস্কারে এআই-এর দাপট রুখতে কঠোর নিয়ম, মানব সৃজনশীলতাকেই অগ্রাধিকার
৩ মে ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
শাপলা চত্বরের বহুল আলোচিত ২০১৩ সালের ৫ মে’র ঘটনার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
রোববার তিনি জানান, তদন্তে রাজধানী ঢাকায় অন্তত ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তদন্ত কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক-এর পক্ষে করা ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।