সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে তিনি অতীতের উদ্যোগ তুলে ধরে বলেন, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে মেয়েদের জন্য মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ইন্টারমিডিয়েট পর্যন্ত তা সম্প্রসারণ করা হয়।
তিনি আরও বলেন, সেই অসমাপ্ত কাজ এগিয়ে নিতে বর্তমান সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে একই দিনে বেলা আড়াইটায় শুরু হওয়া সমাবেশের পূর্বে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ছিল শার্শার উলশী খাল পুনঃখনন, হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন।