তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে: আক্রান্ত হলে কী করবেন?
২৬ এপ্রিল ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ১ শিশু এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যা সংক্রমণের বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৩ শিশু।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২১ হাজার ৪৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে ইতোমধ্যে ১৭ হাজার ৯৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে দেশে মোট ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং শিশুদের বিশেষ যত্ন নেওয়া জরুরি। অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।