আবারও বাড়ল জ্বালানি তেলের দাম: অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটারে বাড়ল ৫ টাকা,
২৪ এপ্রিল ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
দেশের কয়েকটি অঞ্চলে শুক্রবার দুপুরের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টাতে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। এ কারণে উল্লিখিত অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং খোলা স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।