জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
২০ এপ্রিল ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার গতির ঝড়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। ওপেনার নিক কেলি এক প্রান্ত আগলে রেখে ৮৩ রানের লড়াকু ইনিংস খেললেও বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাহিদ রানা; ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন।
১৯৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাইফ হাসান (৮) ও সৌম্য সরকার (৮)। প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি ১১০ বলে ১২০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেয়।
তানজিদ তামিম মাত্র ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে দৃষ্টিনন্দন ৭৬ রান করে আউট হন। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত ধৈর্যশীল ব্যাটিংয়ে ৭১ বলে ৫০ রান পূর্ণ করার পর আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।
মাঝপথে লিটন দাস তার শততম ওয়ানডে ম্যাচে মাত্র ৭ রান করে বিদায় নিলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর কোনো বিপদ হতে দেননি। হৃদয় ৩১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এবং মিরাজ করেন ২৫ বলে ৮ রান। ফলে ৮৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে ২২ রানে হারের পর এই জয়ে সিরিজে স্বস্তি ফিরল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের শিবিরে। সিরিজের তৃতীয় ও অঘোষিত ফাইনাল ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী লড়াইয়ে রূপ নিল।