তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, ধীরে কমছে নদ-নদীর পানি
২০ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
বিগত ফ্যাসিবাদী আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া এই অর্থ দেশে ফিরিয়ে এনে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একইদিন বগুড়ার গাবতলীর বাগবাড়ি এলাকায় ৯১১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি নারীদের উদ্দেশে বলেন, “মায়েরা এগিয়ে না গেলে দেশ এগোবে না।” তাই পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের সময় শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা বিদেশ থেকে আনা হয়নি। এমনকি ৫ আগস্টের পর গঠিত সরকারও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশুর প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।