সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের বাড়তি চাহিদা মেটাতে সরবরাহ বাড়াল বিপিসি


দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়ায় সরবরাহ বৃদ্ধি করেছে বিপিসি। সোমবার থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বেশি সরবরাহ করা হবে।

২০ এপ্রিল ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ 

জ্বালানি তেলের বাড়তি চাহিদা মেটাতে সরবরাহ বাড়াল বিপিসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। সংস্থাটি জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। এতে বলা হয়, বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোকে বর্ধিত হারে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন সরবরাহ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সরকার জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। নতুন নির্ধারিত দামে ডিজেল লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সংকট এড়াতেই বিপিসির এ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।