জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৫ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
রাজধানী ঢাকায় স্বাস্থ্যসেবায় অনিয়ম বন্ধে অভিযান জোরদার করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত টিম গত তিনদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিমতলীর মজেদ সরকার রোডের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, হোসনি দালান রোডের একটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক, অথেনটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকে গুরুতর অনিয়মের প্রমাণ পায় স্বাস্থ্য অধিদপ্তর। এর দায়ে দুটি হাসপাতাল সম্পূর্ণভাবে এবং দুটি আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাকি তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যমুনা হাসপাতাল, রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রেডিয়াম ব্লাড ব্যাংক, টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম ব্লাড ব্যাংক।
এ ছাড়া মিরপুর রোডের ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।