ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৩ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। যদিও পরীক্ষার চূড়ান্ত রুটিন এখনো ঘোষণা করা হয়নি, তবুও শিক্ষার্থীদের আগাম প্রস্তুতির জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
সম্প্রতি প্রকাশিত এই নির্দেশিকায় প্রশ্নপত্রের কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এবং পরীক্ষার ধরন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এবার বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে।
নির্দেশিকা অনুযায়ী, বাংলা, ইংরেজি এবং গণিত-এই তিনটি বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই দুই বিষয়ের সমন্বয়ে আরও ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুষমভাবে সব বিষয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বিশেষ করে পাঠ্যবইভিত্তিক জ্ঞান, মৌলিক ধারণা এবং অনুশীলনের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।