ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৯ মার্চ ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৯ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এসব রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দুটি রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কলসেন্টারের নম্বর: ১৩৬৩৬ (দেশের ভেতরে) এবং +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।