জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৪ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি অনুযায়ী চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি।
বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডি’রই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী এসব ভবন সংস্কার করে চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এক পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নেয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি ও ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে একটি কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।